শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ৪:৩৬ পিএম
শাহরাস্তিতে ৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার
বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ শ’ বোতল ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক কারবারিরা।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মাদক উদ্ধার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ওইদিন দুপুরের দিকে উপজেলার কালিয়াপাড়া এলাকায় পুলিশ চেকপোস্ট এড়াতে মাদকবাহী একটি প্রাইভেটকার আঞ্চলিক মহাসড়ক থেকে গ্রামের রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে বলশীদ গ্রামের চোধুরী বাড়ি এলাকায় রাস্তা শেষ হয়ে গেলে ধরা পড়ার ভয়ে গাড়ি থেকে দুটি বস্তা ফেলে দিয়ে চলে যেতে উদ্যত হয়।
স্থানীয় লোকজন এসময় চালককে জিজ্ঞেস করলে প্রাইভেট কারের রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পুলিশের ঝামেলা এড়াতে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছে বলে জানান। গাড়ি চলে যাওয়ার পর লোকজন বস্তা দুটি পাশে পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান ও উপ-পরিদর্শক শেখ কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে রেকসিনের বস্তাদুটি খুলে তাতে ৪টি স্কুল ব্যাগে রক্ষিত ৩ শ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, জব্দকৃত ফেনসিডিল গুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital