বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ২:৫৮ পিএম
চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পৌর ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।

এইচ.এম নিজাম : চাঁদপুর পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের বিপনিবাগ পার্টি হাউজ কমিউনিটি সেন্টারে পৌর ইসলামী আন্দোলনের ১৫ টি ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবদীন।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী দিনের দুর্নীতি-দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মীদের কাজ করতে হবে। জনকল্যাণে মানুষের সেবায় যোগ্য মানের নেতৃত্ব গড়ে তুলতে হবে। যেকোনো দুঃসময়ে সমাজের মানুষের কল্যাণে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে পাশে দাঁড়াতে হবে‌।
চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদ সানী, অর্থ সম্পাদক মামুন-উর-রশিদ বেলাল।
পৌর ইসলামী আন্দোলনের জয়েন সেক্রেটারি মাওলানা মাহদী হাসান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ আহসান উল্লাহ ঢালীর যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুরের আহ্বায়ক মাওলানা আনোয়ার আল-নোমান, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, পৌর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন,সেক্রেটারি মুহাম্মদ শরীফ মৃধা প্রমূখ।
এছাড়াও পৌর ইসলামী আন্দোলনের ১৫ টি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।