বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রান হারালো মতলবের সেনা সদস্য শাহিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ২:৫৯ পিএম
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রান হারালো মতলবের সেনা সদস্য শাহিন

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রান হারালো মতলবের তরুন সেনা সদস্য শাহিন আলম।

মনিরুল ইসলাম মনির : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রান হারালো মতলব উত্তর উপজেলার তরুন সেনা সদস্য শাহিন আলম(২২)।

গত ১৫ জানুয়ারী শনিবার ভোররাতে ছুটিতে বাড়ী (মতলব উত্তরে)আসার পথে নারায়নগঞ্জের চিটাগাং রোডে ছিনতাইকারীদের হাতে পড়ে।ছিনতাইকারীরা সব লুটে নেয়ার সময় হয়তো খানিকটা প্রতিরোধ করতে চাইলে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তরুন এই সেনা সদস্য মাটিতে লুটিয়ে পড়ে। পথচারীদের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সেনা সদস্য শাহিন আলমকে মৃত ঘোষনা করে। শাহিন আলমের শরীরে ছুরির বেশ ক’টি আঘাতের চিহ্ন রয়েছে।

শাহিন আলমের মৃত্যুর খবরে তার পরিবার তথা এলাকায় নেমে আসে শোকের ছায়া। শাহিন আলম স্থানীয় ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজে লেখাপড়া করতো এবং এলকায় ফুটবল খেলোয়াড় হিসাবে সে ছিল খুবই জনপ্রিয়। তার মৃত্যুর সংবাদে সহপাঠী, বন্ধু-বান্ধব, সুভাকাঙ্খী ও স্থানীয় ক্রীড়া প্রেমিরা এসে তার বাড়ীতে ভীড় জমায়। সকলের উপস্থিতিতে শাহিনের বাড়ীতে এক শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

মতলব উত্তর উপজেলাস্থ ছেংগারচর পৌরসভার মানিকের কান্দি গ্রামের আরব আলী প্রধানীয়ার অত্যন্ত আদরের সন্তান এই শাহীন আলম। ৫ ভাই ২বোনের মধ্যে শাহিন ৬ষ্ঠ।

Model Hospital

৩০শে ডিসেম্বর -২০১৯ সালে সৈনিক পদে যোগদান করেন শাহিন আলম। বর্তমানে বরিশাল ক্যান্টারম্যান এ কর্মরত আছে। বরিশাল ক্যান্টরম্যান থেকে বাড়ির উদ্দেশ্যে আসলে রাতে চিটাগাং রোড ডাচবাংলা মোড়ের কাছে এক বন্ধুর বাসায় রাতে থেকে সকালে বাড়ী যাবে বলে চিটাগাং রোডে নামে বলে জানা যায় পারিবারিক সূত্রে।

বর্তমানে সেনা সদস্য শাহিন আলমের লাশ ঢাকা সিএমএইচ এর হিমাগারে রাখা আছে।১৬জানুয়ারী রবিবার সকালে সেনাবাহিনীর হেলিকাপ্টার যোগে তার গ্রামের বাড়ীর ছেংগারচর স্কুল মাঠে নিয়ে আসা হবে। পরে উপজেলা মাঠে রাষ্ট্রয় মর্যাদা শেষে এবং ইমামপুর পল্লী মঙ্গল হাই স্কুল মাঠে জানাযা করে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital