বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

করোনাকালীন ফ্রি অক্সিজেন সেবা প্রদানে সম্মাননা পেল প্রভাত ফরিদগঞ্জ শাখা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৩:০৯ পিএম
করোনাকালীন ফ্রি অক্সিজেন সেবা প্রদানে সম্মাননা পেল প্রভাত ফরিদগঞ্জ শাখা
মাসুদ হোসেন : করোনা মহামারির এই দুঃসময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানে সম্মাননা পেল সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, ফরিদগঞ্জ শাখার সদস্যরা।
শনিবার (১৫ জানুয়ারী) ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে অনুয়া স্মৃতি সংসদ মিলনায়তনে দিনব্যাপী ৩টি অধিবেশনে বিভিন্ন স্বেচ্ছাসবী সংগঠনকে সম্মাননা প্রদান, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করে প্রজ্জ্বলন পরিবার।
প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনিম এর সভাপতিত্বে ও পরিচালক শামীম হাসানের উপস্থাপনায় ৩য় অধিবেশনের প্রধান অতিথি ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন পাটওয়ারী ও কার্যকরী সদস্য মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানের ১ম ও দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও সমাজসেবক লায়ন মাহমুদুল হাসান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক নাছির উদ্দিন পাঠান, পৌর সভার কমিশনার জাকির হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শিমুল হাছান, সাধারণ সম্পাদক এস.এম ইকবাল হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ক্রীড়া সংগঠক জিয়ার রহমান জিয়া প্রমুখ।
এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎকে রাঙানোর স্বপ্ন নিয়ে দিন ব্যাপী অনুষ্ঠানে সহযোগীতা করেন, প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি তৌহিদুর রহমান রনি, জাহিদুল ইসলাম রাসেল, সাকিব আহাম্মেদ, মেঘলা রহমান, তাহসিন মিলন, লাভলী আক্তার, জিয়াউর রহমান জিয়া, পারভেজ মোশারফ প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।