বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বিশেষ কম্বিং অপারেশনে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৩:৪৬ পিএম
হাইমচরে বিশেষ কম্বিং অপারেশনে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২২ উপলক্ষে মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৬ জানুয়ারি ) হাইমচর উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২২ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল এর নের্তৃত্বে কাটাখালী হতে ঈশানবালা, গাজীপুর চর, সাহেবগঞ্জে, চরভৈরবী, তেলির মোড় লঞ্চ ঘার্ট পযন্ত অভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হাইমচরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ বিশেষ কম্বিং অভিযান চালায়। এ সময় অভিযানে ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ৫ কেজি জাটকা স্থানীয় গরীবের মাঝে বিতরণ করা হয়। পরে ১.৫০ লক্ষ মিটার কারেন্ট জাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে এবং তাঁর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোঃ মিজানুর রহমান,  ক্ষেত্র সহকারী সজিব চন্দ্র দাস ও উপজেলা কোস্ট গার্ড সিসি মোঃ কাউসার ও কোস্ট গার্ডের সদস্য বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।