শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৩ মাদক কারবারীসহ আটক ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৩:৪৮ পিএম
ফরিদগঞ্জে ৩ মাদক কারবারীসহ আটক ৫

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারী ও পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ১ এবং সি-আর পরোয়ানাভুক্ত এক আসামীসহ ৫ জনকে আটক করেছে করেছে পুলিশ।

১৬ জানুয়ারী রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভাটিয়ালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী মোঃ সোহেল গাজী(৩০)কে আটক করে। একই দিনে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পৌরসভার ভাটিয়ালপুর এলাকায় অভিযান পরিচালানা করে মাদক ব্যবসায়ীকে মোঃ আলাউদ্দিন শেখ প্রকাশ অনিক(৩০) এবং মোঃ নূরুল ইসলাম(৩৭)কে ১২ পিস ইয়াবাসহ আটক করে।

একইদিনে পৌরসভা এলাকা এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামী মোঃ খোকন (২৩) এবং এএসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফরিদগঞ্জ রূপসা দক্ষিন ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর পরোয়ানাভুক্ত আসামী বিল্লাল হোসেনকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১৫পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে এবং নিয়মিত মামলায় ২ আসামীসহ মোট ৫ জনকে আদালতে প্রের করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital