বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিভিন্ন দাবীতে ভূমি অফিসার্স কল্যান সমিতির কালো ব্যাজ কর্মসূচী শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ৩:০১ পিএম
চাঁদপুরে বিভিন্ন দাবীতে ভূমি অফিসার্স কল্যান সমিতির কালো ব্যাজ কর্মসূচী শুরু

কালো ব্যাজ ধারন করে দাপ্তরিক কাজ করছেন টামটা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সমীর রঞ্জন বর্ধন।

নোমান হোসেন আখন্দ : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির উদ্যোগে ভূমি সহকারী ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগনের ৪ দিনব্যাপী কালো ব্যাজ ধারন কর্মসূচী শুরু হয়েছে।

১৭ জানুয়ারী সোমবার থেকে ২০ জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিন ব্যাপী চাঁদপুর জেলার ৮ টি উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তাগন কালো ব্যাজ ধারন করে দাপ্তরিক কাজ পরিচালনা করবেন।

চাঁদপুর জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি, কেন্দ্রীয় ও চট্রগ্রাম বিভাগীয় নির্বাহী সদস্য ও শাহাপুর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো: আবদুল মান্নান মিয়া জানান, প্রধানমন্ত্রী কতৃক অনুমোদিত ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগনের উন্নতি বেতন স্কেল এর উপর স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারির তারিখ থেকে বকেয়া বেতন- ভাতা পরিশোধ এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবীতে এ কালো ব্যাজ ধারন কর্মসূচী।

দিনব্যাপী কালো ব্যাজ ধারন করে অফিস করতে দেখা গেছে শাহরাস্তি পৌর ও মেহার দক্ষিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: হাবিব উল্ল্যাহ, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: মনির হোসেন, টামটা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সমীর রঞ্জন বর্ধন, সূচীপাড়া উওর ও দক্ষিন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভুইঁয়া, শাহাপুর কাচারী বাড়ী ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, প্রসন্নপুর ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ও চিতোষী পূর্ব ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: মাছুম বিল্লাহ প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।