শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আদর্শ শিশু নিকেতনে মা সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২, ২:৪০ পিএম
হাইমচরে আদর্শ শিশু নিকেতনে মা সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলায় প্রাথমিক পর্যায়ে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মায়েদের অংশগ্রহণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় আদর্শ শিশু নিকেতন মাঠে অনুষ্ঠিত এ মা সমাবেশে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা শিক্ষা অফিসার এ. কে. এম মিজানুর রহমান। বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আবদুল লতিফ, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, কাকলী রাণীসহ সহকারী শিক্ষকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন- একজন আদর্শ মা একটি আদর্শ পরিবার গঠন করতে পারে। একজন শিক্ষার্থীকে সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে একজন মা-ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে একজন আদর্শ মায়ের হস্তক্ষেপ থাকলে সন্তান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই প্রতিটি সন্তান সঠিক গাইডরা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে মা সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান বলেন- সন্তানের বড় হয়ে ওঠা তার বুদ্ধির বিকাশ মানসিক গঠন যথাযথভাবে হওয়ার জন্য মাতা-পিতার যত্ন আদর ভালোবাসা মায়া-মমতা একান্ত প্রয়োজন। কারণ, শিশুর জন্য তার শৈশবকাল অত্যন্ত অসহায়ের সময়।
এ সময় প্রতিটি প্রয়োজনে অন্যের মুখাপেক্ষী থাকে।  এজন্য মাতা পিতার কাছে সন্তানের বড় অধিকার যে তাকে তার মাতা পিতা অন্তর দিয়ে প্রতিপালন করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital