শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-শরীয়তপুর সড়কে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২, ৮:৫৩ এম
চাঁদপুর-শরীয়তপুর সড়কে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর-শরীয়তপুর সড়কের আলুবাজার ট্রাক টার্মিনাল থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ পুলিশ।
বুধবার সকালে মাদকের বড় চালান নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে আলুবাজার নৌ পুলিশের এসআই জহিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন মজুমদার(২২) ও ইউসুফ হোসেন(২৩)নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
নৌ পুলিশের এসআই জহিরুল জানান, আটক মাদক ব্যবসায়ীরা কুমিল্লা কান্দিরপাড় এলাকা থেকে ১৪ কেজি গাঁজা বোঝাই ব্যাগ নিয়ে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।
চাঁদপুর হরিনা শরীয়তপুর ফেরিঘাট দিয়ে মাদকের বড় বড় চালান পাচার হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
এদিকে আলু বাজার ট্রাক টার্মিনাল থেকে স্থানীয়রা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করার খবর শুনে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সেসময় ফরিদগঞ্জ থানা পুলিশ সেই মাদক ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসার চেষ্টা করে। অবশেষে আলুবাজার নৌ পুলিশ মাদক ব্যবসায়ীদের তাদের জিম্মায় নিয়ে তারা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মাদক বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
আটক মাদক ব্যবসায়ীদের আদালতে প্রেরণ করলে তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital