মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

মামলা দ্রুত নিষ্পত্তি হলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে : চাঁদপুর ডিসি মোহসীন উদ্দিন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:৫৩ পিএম
মামলা দ্রুত নিষ্পত্তি হলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে : চাঁদপুর ডিসি মোহসীন উদ্দিন

চাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।‌ এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, জেলায় এই মূহুর্তে অনেকগুলো দূর্ঘটনা ঘটেছে এবং বিশেষ করে মাদকের বিরুদ্ধে কিভাবে আরো সক্রিয় মনিটরিং বাড়ানো যায় সে বিষয়ে অভিমত ব্যক্ত করন

জেলা প্রশাসক বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে মাদকদ্রব্য, বাজার মনিটরিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা, চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে দ্রুত কাজ করা, দ্রুত গতিতে বেপরোয়া মোটরসাইকেল চালানোর বিষয়ে বিআরটিএ এর সহযোগিতায় চাঁদপুর ট্রাফিক পুলিশের আরো কাজের গতি বাড়ানোর বিষয়ে মতব্যক্ত করেন।

Model Hospital

ডিসি এছাড়াও রেলগাড়িতে বিনা টিকেটে ভ্রমন, চোরাচালান, হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ন্ত্রণ, সামনে রোজা কেন্দ্রিক নানান পদক্ষেপ গ্রহণ করা এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরো জোরদারে কাজ করতে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো নিয়ন্ত্রণ করতে হবে। পাসপোর্ট অফিসের অনেক পাসপোর্ট পুলিশ ভ্যারিফিকেশন এখনো ঝুলে আছে, এগুলো আরেকটু বিশেষভাবে দেখবেন কিভাবে আরো দ্রুত সম্ভব সমাধান করা যায়।‌ যারা সরকারি পিপি রয়েছেন, তারা নারী ও শিশু নির্যাতন এবং কিশোর গ্যাংসহ যেসকল মামলাগুলো হয়, সেগুলো পুনরায় ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং বিষয়টি আরো গুরুত্ব দিতে বলেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমার সঞ্চালনায় বক্তব্যরাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ নূরে আলম দীন, চাঁদপুর নৌ অঞ্চল পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, ডিডিএলজি মোঃ গোলাম জাকারিয়া,চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ আশরাফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান সহ চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার,জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট অংশীজন।

আলোচনা সভার শুরুতে জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।