সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের হাজীপুর কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৯:৪০ পিএম
মতলব উত্তরের হাজীপুর কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুর কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) দুপুরে কমপ্লেক্স প্রাঙ্গণে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পূর্বে আলোচনা সভার সভাপতিত্ব করেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, পরিচালনা করেন মো. আনোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. গনি তপাদার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা দেওয়ান আ. খালেক মিনু, দেওয়ান অলিউল্ল্যাহ, সমাজসেবক মনির হোসেন বেপারী, যুবদল নেতা নুরে আলম অপু, বিল্লাল হোসেন রনি, আবুল হোসেন সরদার প্রমুখ।
সভার সভাপতি ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে আলহাজ¦ ডা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে দেওয়ান আ. ছাত্তারের নাম ঘোষণা করেন।
উপস্থিত সকলেই নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।