বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ খুশি হবেন : এসপি মিলন মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ২:৪৪ পিএম
শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ খুশি হবেন : এসপি মিলন মাহমুদ

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে হাজীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার সহ অতিথিবৃন্দ।

সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম বার) বলেছেন, এই শীতে যারা অসহায় মানুষজন রয়েছেন তাদের পাশে সমাজের সকল শ্রেনী-পেশার লোকদের দাঁড়ানো উচিত। শীতে অভাবী মানুষের জন্য জরুরি হয়ে পড়েছে শীতবস্ত্রের। করোনার কালো থাবা আর অভাবের কারণে অনেকের পক্ষে আলাদাভাবে শীতের কাপড় কেনা দুঃসাধ্য।

তাই সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন, তা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে শীতার্তদের রক্ষা করা যায়। দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবসেবা। এটা সওয়াবের কাজও বটে।

থানা পুলিশ যে মহৎ কাজটি করেছে এমনি ভাবে যারা অর্থশালী ব্যক্তি রয়েছেন তারা শীতার্থদের কাছে এগিয়ে গেলে অসহায় পরিবারগুলো উপকৃত হবে।

শুক্রবার (২১ জানুয়ারী) বিকেলে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

Model Hospital

হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ আরো বলেন, করোনা মোকাবেলায় আমাদের সকলকে সরকারী বিধি নিষেধ মেনে চলতে হবে। তাহলেই করোনা মোকাবেলা করা সম্ভব হবে। তাই মাস্ক পড়ুন এবং সকলে দূরত্ব বজায় রেখে চলুন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ বিপিএম এর সভাপতিত্বে ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়।
ওই সময় অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইব্রাহিম খলিল, চাঁদপুরের ডিআইও-২ (পুলিশ পরিদর্শক) মো. মনিরুল ইসলাম, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কবির হোসেন কাজীসহ থানা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital