সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রচারণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫১ এম
ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রচারণা
মতলব উত্তরের ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণের নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসাবে উদযাপন পরিষদের প্রচারণা করা হয়েছে।
শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে ইমামপুর, লালপুর,কালীপুর ও ষাটনল এলাকায় বাদ্য বাজনা ব্যবহার করে প্রচারণা চালানো হয়।
ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী সফল করার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নিয়ে ষাটনল ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন উদযাপন পরিষদের আহবায়ক শাহজাহান সরদার, সদস্য সচিব মফিজুল ইসলাম শান্ত (ভিপি মফিজ)।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এসএম মফিজুল ইসলাম, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন দেওয়ান, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সাংবাদিক সুমন সরদার সহ উদযাপন পরিষদের বিভিন্ন উপ কমিটির সদস্যবৃন্দ।
প্রচারণা শেষে উদযাপন পরিষদের আহবায়ক শাহজাহান সরদার বলেন, আমাদের বিদ্যালয়ের ৮৮বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী হতে যাচ্ছে। আমি সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করি।
আসুন আমরা ছাত্রজীবনের পুরনো স্মৃতিচারণ করতে সবাই দলমত নির্বিশেষে আগামী ৮ ফেব্রুয়ারী তারিখে বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করি।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।