সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুলের নেতৃত্বে

মতলব উত্তরে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:০৯ পিএম
মতলব উত্তরে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ

চাঁদপুর মতলব উত্তরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল এর নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

‘পরিশুদ্ধ বাংলাদেশ চাই’ এই প্রত্যয় নিয়ে চাঁদপুর মতলব উত্তরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল এর নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার ইসলামীয়া মার্কেট নতুন বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে আজহারুল হক মুকুল বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছরের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সহ-সভাপতি আ. গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, উপজেরা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাসেল মিয়াজী, আ. মান্নান তালুকদার, আ. কাদির বেপারী, সালাউদ্দিন মিয়াজী’সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।