বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবী হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৬:১৭ এম
হাইমচরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবী হত্যা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে পারিবারিক কলহের জের ধরে ইদুর মারার ঔষধ (বিষ)পানে সুরভী আক্তার(২৫) নামে গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত গৃহবধূর পরিবারের দাবী মেয়েকে হত্যা করেছেন শশুর বাড়ীর লোকজন। মৃত সুরভী আক্তার ৪নং নীলকমল ইউনিয়নের সরদারকান্দী এলাকার হযরত আলীর স্ত্রী।
শনিবার ২২ জানুয়ারী সকালে সরদারকান্দী গ্রামে তাঁর স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানাজায়, গত ৬ বছর পূর্বে একই এলাকার আবদুর রহমান বেপারীর ছেলে, হযরত আলী(২৭) এর সাথে পার্শ্ববর্তী এলাকার আঃ হাসেম হাওলাদারের মেয়ে সুরভীর সাথে বিবাহ হয়। বিবাহ হওয়ার পর থেকে শশুর আঃ রহমান বেপারী ও শাশুড়ী স্নেহেরা বেগমের সাথে বাকবিতন্ড লেগেই থাকতো।
সর্বশেষ শনিবার সকালে  ফসলের মাঠে ছাগল যাওয়া কে কেন্দ্র করে, শশুর আব্দুর রহমান তার পুত্র বধু সুরভীকে গাল মন্দ করে। সুরভী তার স্বামী হযরত আলীকে বিষয়টি জানান। হযরত আলী তার পিতাকে কিছু না বলে স্ত্রীকে উল্টো ব্যাপক ভাবে মারধোর করে। স্বামীর সাথে অভিমান করে সুরভী বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে।  পরিবারের লোকজন তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ জানান, স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাস পাঠানো হয়েছে। এ মৃত্যুর পেছনে যদি কোন রহস্য থাকে ময়না তদন্ত রিপোর্টে তা উঠে আসবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital