শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গ্যাস সংকটে দিনে জ্বলছে না চুলা, রান্না করা লাগে মধ্যরাতে

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:১৬ পিএম
শাহরাস্তিতে গ্যাস সংকটে দিনে জ্বলছে না চুলা, রান্না করা লাগে মধ্যরাতে
দেশজুড়ে চলছে চরম গ্যাস সংকট, এরই ধারাবাহিকতায় শাহরাস্তিতেও দিনের বেলায় গ্যাস সংকট চরম পর্যায়।
বাসাবাড়ি, সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প, শিল্প-কলকারখানা ও খাবারের হোটেল সর্বত্র একই দশা। যেখানে গ্যাস সংযোগ আছে সেখানে  সকাল ৭টার পর থেকে দিনভর জ্বলে না চুলা। প্রচণ্ড শীতের মধ্যেই অনেক এলাকায় মধ্যরাতে হচ্ছে রান্নার কাজ। এতে গৃহবধূদের ভোগান্তির শেষ নেই।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। মোটামুটি ৩০০ কোটি ঘনফুট সরবরাহ পেলেও গ্যাসের বড় ধরনের সংকট হয় না। কিন্তু এ পরিমাণ গ্যাস সরবরাহ পাওয়া যায় না।
গ্যাস সঙ্কটের কারণে আবাসিকের রান্নাবান্নার কাজে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গ্যাস সঙ্কট চরম আকার ধারণ করেছে। বাসাবাড়িগুলোতে গ্যাসের চুলা জ্বলে না। দিনের বেলায় গ্যাস থাকবে না—শঙ্কায় মধ্য রাতে রান্না করে রাখছেন গৃহবধূরা। সেই খাবার দিনের বেলায় গরম করে খাওয়ার উপায়ও থাকে না। এতে তাদের প্রাত্যাহিক জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটছে।
ঠাকুরবাজারে বসবাসকারী গৃহবধু রিনা বেগম জানান, দিনের বেলায় মোটেও গ্যাস থাকে না। চুলায় আগুন জ্বলে রাত ১১ টার পর। তখন ঘুমাবো নাকি রান্না করবো, বুঝে আসে না! সংসারের সকল কাজ করে আবার রাত জেগে পরিবারের জন্য রান্না করে রাখতে হচ্ছে। অথচ মাস শেষে আমরা ঠিকই বিল পরিশোধ করছি ঠিকমতো। কার কাছে দিবো বিচার!
কালীবাড়ি নিবাসী ফয়েজ মিয়া জানান, প্রতিদিন রাতে বাড়ির মহিলারা রান্না করছে। দিনে মোটেও গ্যাস থাকে না। আমরা বিল ঠিক মতো পরিশোধ করার পরেও এমন নাজেহার হচ্ছি! কে করবে এর প্রতিকার? কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এর প্রতিকার চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital