বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৭ পিএম
শাহরাস্তির প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শাহরাস্তির প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।
তিনি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করুন, আমি এই জনপদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। তিনি আরো বলেন, আমি যতদূর জেনেছি, এই এলাকার মানুষ শান্তিপ্রিয় এবং গণমাধ্যম কর্মীরাও প্রশাসন বান্ধব।
তিনি আরও বলেন, আপনারা সহযোগিতা অব্যাহত রাখলে আমি একটি সুন্দর শাহরাস্তি উপহার দিতে সক্ষম হব। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে তার উপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে  দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
পরে উপস্থিত গণমাধ্যমকর্মীরা একে একে সকলের কর্মরত পত্রিকা ও ব্যক্তিগত পরিচয় তুলে ধরেন এবং  শাহরাস্তি উপজেলার সমসাময়িক ঘটনাপ্রবাহের ভিত্তিতে আলোচনা করেন।
তিনি ধৈর্য সহকারে সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ভুইঁয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরি সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, মো: রুহুল আমিন তরুণ, মনিরুজ্জামান শান্ত, মাহবুব হাসান বাবলু, মো: নুরে আলম, মো: হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, জাকির হোসেন নয়ন, শামীম আহমেদ, মো: ইউসুফ আলী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।