বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উন্নত মানের রড, সিমেন্ট পাথর ও নির্মাণ সামগ্রী দোকান

কচুয়ায় মের্সাস ইসলামিয়া ট্রেডার্স শুভ উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৩৮ পিএম
কচুয়ায় মের্সাস ইসলামিয়া ট্রেডার্স শুভ উদ্বোধন

কচুয়া বাজারের পলাশপুর পানির ট্যাংকির সংলগ্ন মেসার্স ইসলামিয়া ট্রেডার্স শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল।

কচুয়া পৌরসভার পলাশপুর পানির ট্যাংকির সংলগ্ন উন্নত মানের রড, সিমেন্ট, পাথর,ইট,বালুসহ নির্মাণ সামগ্রী দোকান মের্সাস ইসলামিয়া ট্রেডার্স নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেসার্স ইসলামিয়া ট্রেডার্স দোকান উদ্বোধন উপলক্ষে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মেসার্স ইসলামিয়া ট্রেডার্স স্বত্বাধিকারী কচুয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মো.তরিকুল ইসলামের তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাতের শেষে উদ্বোধন করেন,জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ।

এ সময় জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতী মাহবুবুর রহমান, ক্রাউন সিমেন্ট চাঁদপুর জেলার ডিলার ও বিশিষ্ট রাজনীতিবিদ মোশাররফ হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, পৌর বিএনপির আহ্বায়ক,কচুয়া দলিল লেখক সমিতির সভাপতি ও কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিব উল্লাহ হাবিব, কচুয়া বাজারে ব্যবসায়ী দুলাল প্রধান, শাহজাহান তালুকদার,পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম,বাজার ব্যবসায়ী সাইফুল ইসলাম,গাজী মোস্তফা কামালসহ কচুয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

মের্সাস ইসলামিয়া ট্রেডার্সে, রড,সিমেন্ট,ইট,পিলার, ভেন্টি লিটার সহ সকল নির্মাণাধীন কাজের যাবতীয় মালামাল খুচরাও পাইকারী বিক্রি করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।