বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফলোআপ : “প্রিয় চাঁদপুরে” সংবাদ প্রকাশের পর...

কচুয়ায় বিদ্যালয়ে সামিয়ার মৃত্যুর ঘটনায় ৮ শিক্ষক বরখাস্ত

মো. মোশারফ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:২৩ পিএম
কচুয়ায় বিদ্যালয়ে সামিয়ার মৃত্যুর ঘটনায় ৮ শিক্ষক বরখাস্ত

চাঁদপুরের কচুয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুনে দগ্ধ হয়ে সামিয়া রহমান (৫) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় একই স্কুলের আট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিভাগীয় কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিদা আক্তার, ফারুক হোসেন, জসিম উদ্দিন, রোকেয়া আক্তার, সুমি আক্তার, কাজী শাকিরীন, ফয়েজুন নেছা ও ফাতেমা আক্তার। অন্যদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসানের শাস্তির জন্য সুপারিশ করা হয়েছে।

Model Hospital

পূর্বের সংবাদটি পড়ুন…

কচুয়ায় শরীরে আগুন নিয়ে বিদ্যালয়ের বারান্দার দিকে ছুটছে সামিয়া

স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি দুপুরে ছুটির পর তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল ওই বিদ্যালয়েরই প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী সামিয়া।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে রাখা ময়লার স্তূপে আগুন লাগায় স্কুলটির কর্মচারী সুমন মজুমদার। এটি দেখতে পেয়ে সেখানে গিয়ে খেলার ছলে একটি প্লাস্টিকের বলপেনে আগুন ধরায় আরেক শিশু শিক্ষার্থী। দুষ্টুমির এক পর্যায়ে এ আগুন সামিয়ার পরনের কাপড়ে লাগলে দগ্ধ হয়। তার শরীরের প্রায় ৭০ শতাংশ আগুনে ঝলসে যায়।

পূর্বের সংবাদটি পড়ুন…

কচুয়ায় বিদ্যালয়ে আগুনে ঝলসে যাওয়া সামিয়ার ৫দিন পর মৃ ত্যু

ওই শিক্ষার্থীর চাচা মাহমুদুল হাসান বলেন, সামিয়ার শরীরে আগুন লাগার পরপর তার গায়ে পানি দেননি বা আগুন নেভানোর চেষ্টা করেননি শিক্ষকরা। তারা কাপড় কাটার জন্য কাঁচি আনতে গিয়েছিলেন। এতে সে আরও বেশি দগ্ধ হয়। তাকে ওই অবস্থায় তার বড় বোন লামিয়ার মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন তারা। ওই অবস্থায় সামিয়াকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। ২৬ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্কুলে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার খবর পেয়ে এডিপিও মোসাদ্দেক হোসেনকে প্রধান করে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত টিম তাদের তদন্ত রিপোর্টে উক্ত শিক্ষকদের এই ঘটনায় চরম গাফিলতি পায়। এই শিক্ষকদের অবহেলা ছিল। এ কারণে তদন্ত প্রতিবেদন অনুযায়ী আট শিক্ষককে দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়। শিশুটির শরীরে আগুন লাগলো অথচ উপস্থিত শিক্ষকরা আগুন নেভানোর ব্যবস্থা করতে পারলেন না! এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি জানান, প্রধান শিক্ষককে বরখাস্তের জন্য বিভাগীয় কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সুমন মজুমদার নামের এক কর্মচারীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই শিক্ষা কর্মকর্তা আরও জানান, স্কুলটিতে মোট ১০ জন শিক্ষক কর্মরত। ঘটনার দিন একজন ছুটিতে ছিলেন। এখন এই বরখাস্ত শিক্ষকদের শূন্যতা পূরণে পাশের প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জনকে ডেপুটেশনে ওই স্কুলে পাঠানো হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital