বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে জেলা আ’লীগ সভাপতির মিথ্যাচারের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ১:১৩ পিএম
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে জেলা আ’লীগ সভাপতির মিথ্যাচারের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বাংলাদেশ আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন ভূইয়া মিথ্যাচার করায় হাইমচর উপজেলা যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় আলগী বাজার রব ম্যানশনের সামনে হতে প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় রব ম্যানশনের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী। এসময় তিনি বলেন, ডা. দীপু মনি আমাদের হাইমচর বাসীর অভিভাবক। তার নেতৃত্বে হাইমচরসহ চাঁদপুর জুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু তাই নয় তিনি শিক্ষামন্ত্রী হিসেবে একজন সফল মন্ত্রী। সারা বিশ্বে তিনি তার সততা দিয়ে সুনাম অর্জন করেছেন। তার এই সুনাম, ক্ষ্যাতি, উন্নয়নমূলক কাজ দেখে চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি মিথ্যাচার করেন।
এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সুনাম নষ্টসহ উন্নয়ন মূলক কর্মকান্ড কে ব্যাহত করতে দীপু মনির বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।  এ প্রতিবাদ সভা থেকে জেলা আওয়ামীলীগ সভাপতিকে তার মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে নেয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন, ডা. দীপু মনির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে হাইমচর উপজেলা যুবলীগ ঘরে বসে থাকবে না। যুবলীগ রাজ পথে থেকে এ মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সদস্য মো. ইসমাইল আখন্দ, ওমর ফারুক পলাশ, আব্দুল মতিন মুন্সি, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিনপ্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা রাসেল গাজী, সোহাগ আখন, সুমন খাঁন, মানিক, রাজু, আনোয়ার হোসেন কালু, সুমন শিকদার, মামুন কোতয়ালসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital