বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! ধর্ষক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ২:৩৫ পিএম
ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! ধর্ষক আটক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরন করে সৌদি প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী(২৫)কে ধর্ষন, ৪ সন্তানের জনক ধর্ষক জাকির হোসেন(৩৫)কে আটক করেছে পুলিশ। ওই গৃহবধুর দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

২৪ জানুয়ারী সোমবার রাতে কৌশলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) বাহার মিয়া ও এসআই মশিউর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের গৃদকালিন্দিয়া এলাকা থেকে ওই ধর্ষক জাকিরকে আটক করে।

২৫ জানুয়ারী মঙ্গলবার রাতে ওই গৃহবধু ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ৪ সন্তানের জনক ধর্ষক মো. জাকির হোসেন নোয়াখালী জেলার সোনামুড়ী উপজেলার সাতরা এলাকার আবুল কালামের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রেজানান, এক সন্তানের জননী ঐ গৃহবধূর স্বামীর বাড়ি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে। স্বামী সৌদি প্রবাসী হওয়ায় সে তার বাবার বাড়ি রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া গ্রামে থাকতো। প্রায় এক বছর পূর্বে ওই গৃহবধুর সঙ্গে টিকটক লাইকির মাধ্যমে পরিচয় হয় ধর্ষক জাকির হোসেনের সাথে । এরপর দুজনেরই মোবাইলে কথোপকথন চলতে থাকে। এরই মধ্যে গত ১৭ জানুয়ারী জাকির হোসেন ঐ গৃহবধূকে বিয়ের প্রলোভনে গৃদকালিন্দিয়া থেকে কৌশলে অপহরণ করে নিয়ে পাশর্^বতী লক্ষ্মীপুর জেলার রায়পুর বাসস্ট্যান্ডের মেসার্স বাবুর আবাসিক হোটেলে দুদিন আটকে রেখে ধর্ষণ করে।

Model Hospital

এরপর ১৯ জানুয়ারী রায়পুর থেকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী তালতলা নামক স্থানে একটি অজ্ঞাত বাসায় আটকে রেখে সেখানেও ধর্ষণ করে। এরপরদিন অর্থাৎ ২০ জানুয়ারী গৃহবধূকে ঐ বাসায় ঘুমে রেখে তার ব্যবহৃত স্বর্ণালংকার নিয়ে জাকির হোসেন পালিয়ে যায়। এসময় জাকির হোসেন তার মুঠো ফোনটিও বন্ধ করে দেয়। এরই একপর্যায়ে ঐ গৃহবধূ ২০ জানুয়ারী দুপুরে সে তার বাবার বাড়ি রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া গ্রামে ফিরে আসে। পরে ঐ গৃহবধূ তার এক ছোট বোনকে দিয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কৌশলে ২৪ জানুযারী রাতে জাকির হোসেনকে তাদের বাড়িতে ডেকে আনে। এসময় ঐ গৃহবধূর পরিবারের লোকজন পুলিশকে সংবাদ দেয়। ঐ রাতেই পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে ও ঐ গৃহবধূকে পুলিশি হেফাজতে নেয়। পরে রাতেই ঘটনার শিকার ঐ গৃহবধূ বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত (ওসি) মোহাম্মদ বাহার মিয়া জানান, গৃহবধৃকে ধর্ষন কথা শনে আমরা ধর্ষক জাকির হোসেনকে কৌশলে আটক করি এবং ওই গৃহবধুর ধর্ষন মামলায় নারী নির্যাতন মামলায় আদালতে প্রেরন করেছি।এছাড়া ঘটনার শিকার ঐ গৃহবধূকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital