বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শ্রেণি কক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ২:৪৫ পিএম
হাজীগঞ্জে শ্রেণি কক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেলে মোজাম্মেল হোসেন (৩৮) নামীয় ব্যক্তির লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। তার গ্রামের বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়। উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের শ্রেণী কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মোজাম্মেল হোসেন তার বোনকে নিয়ে স্থানীয় কবিরাজ এর কাছ থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে যায়। তার বোন বাড়িতে গেলেও তিনি বাড়িতে অবস্থান নেননি। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন নিকট আত্মীয়রা।

মঙ্গলবার বিকেল ৫টায় ওই এলাকার জনৈক ব্যক্তি হরিপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনের একটি শ্রেণি কক্ষের রুমে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম খলিল ও উপ-পরিদর্শক (এসআই) মহসিনসহ সঙ্গীয় ফোর্স ঘটমাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

Model Hospital

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি।
তিনি আরো জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে ওই দিন কবিরাজী চিকিৎসা নিয়েছেন। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।