বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ষড়যন্ত্রের শিকার দাবি ছাত্রলীগ নেতা হিটুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৩:৫৪ পিএম
ষড়যন্ত্রের শিকার দাবি ছাত্রলীগ নেতা হিটুর

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হিটু শনিবার (২৯ জানুয়ারী) তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করে বলেন, আমি একটা বিশাল ষড়যন্ত্রের শিকার হয়েছি।

গত শুক্রবার (২৮ জানুয়ারী) রাতে আমি বাড়ীতে ছিলাম। বাড়ীতে থাকা অবস্থায় আমি কিভাবে গাড়ী থেকে পালিয়ে যাই। তাও আবার এতো পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক থাকা সত্ত্বেও। কারো সাথে যদি চলার পথে খারাপ ব্যবহার ও কথা বার্তার মাধ্যমে যদি মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আর এ মিথ্যা অপবাদ থেকে রক্ষা করেন। আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি।

গত ২৮ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার আলীগঞ্জ কাউন্সিলর আজাদ মজুমদারের বালুর ঘাটের সম্মূখে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার চালক পৌর এলাকার টোরাগড় গ্রামের সিরাজ খান বাড়ির আবুল হাসেমের ছেলে আলমগীর হোসেন (৩৬) কে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। ওই সময় প্রাইভেটকারে থাকায় ২ জন পালিয়ে যান। আর সেই লোকটির নাম উঠে আসে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হিটু।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাবিবুর রহমান হিটুর ছবিসহ নাম ছড়িয়ে পড়ে। শনিবার সকালে সাবেক এ ছাত্রনেতা হাবিবুর রহমান হিটু বিষয়টি নজরে পড়লে সাথে সাথে ষড়যন্ত্রের শিকার দাবি করে ফেসবুক স্ট্যাটাস দেন।

Model Hospital

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হিটু ঘটনার দিন রাতে গনমাধ্যমকর্মীদের কাছে নিজকে নির্দোষ দাবি করে বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার সূত্রধরে কঠিন ষড়যন্ত্রের শিকার। যে গাড়ীতে ফেন্সিডিল পেয়েছে, সে গাড়ি থেকে নাকি আমি পালিয়ে ছিলাম। যদি গাড়ি চলন্ত অবস্থায় থামিয়ে চারদিকে পুলিশ অভিযান চালায় সেখান থেকে উপস্থিত সাংবাদিক ও পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে আমি কিভাবে পালাই।

এমন প্রপাকান্ডে আমাকে জড়িয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’