বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানুষের পাশে থেকে কাজ করাই আমার রাজনীতির আদর্শ ও লক্ষ্য; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২, ৩:১৪ পিএম
মানুষের পাশে থেকে কাজ করাই আমার রাজনীতির আদর্শ ও লক্ষ্য; রুহুল এমপি

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, মানুষের ভালোবাসা নিয়েই আমি পথ চলতে চাই। অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করাই আমার রাজনীতির আদর্শ ও লক্ষ্য।

তিনি বলেন, আমার জীবনের একমাত্র কামনা সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। তাই মতলবের মানুষকে ভালোবেসে বারবার আপনাদের মাঝে ফিরে আসি। আপনাদের কল্যাণে যেমন বিগত সময় কাজ করেছি। তেমনি দরিদ্র অসহায় জনতার পাশে থেকে কাজ করব- এটাই আমার আগামী দিনের পথ চলার অঙ্গীকার। মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অসহায় গরিব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফতেপুর পূর্ব ও দূর্গাপুর ইউনিয়নের প্রত্যন্ত জনপদে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি প্রত্যন্ত জনপদের অসহায় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও বলেন, আমি প্রতি বছর শীতের সময় আপনাদের পাশে ছুটে আসি কম্বল নিয়ে। কোনো কিছুর আশা বা প্রয়োজনে নয়, শুধু মানুষের পাশে থাকতে চাই। আপনারাও আমার কথা স্মরণ করেন। তাই আপনাদের ভুলতে পারি না।

আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সার্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নের মডেল হিসেবে দক্ষিণ এশিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জাতিসংঘ বাংলাদেশকে প্রাথমিক ভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, টেলিযোগাযোগ ব্যবস্থাসহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হওয়ায় গ্রামগুলো ধীরে ধীরে শহরে রূপান্তর হচ্ছে- দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলো বাংলাদেশকে অনুসরণ করছে। আমি তাকে অনুসরণ করেই জনকল্যাণে কাজ করে যাচ্ছি।

Model Hospital

ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মিয়াজির উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান প্রমুখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা ফজলুল হক তালুকদার। পরে ফতেপুর পূর্ব ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রায় ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।