বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৮:৩৩ এম
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫
সজীব খান : চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলারের পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সি বাড়ি ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মোবারক হোসেন, মো. আজমল, নুরুল ইসলাম, আল আমিন ও নাজির। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর ও তিতাস এলাকায়।
স্থানীয় আলমগীর মুন্সি ও মারুফ পাটোয়ারী বলেন, সকালে ঘন কুয়াশা ছিল। যার কারণে নদীতে কিছু দেখা যাচ্ছিল না। মাটিবাহী ট্রলারটি মৈশাদীর দিকে যাচ্ছিল। ট্রলারের ১১ জন শ্রমিক সবাই ভেতরে ছিলেন। ওই সময় বালুবাহী বাল্কহেড দ্রুতগতিতে এসে ট্রলারে ধাক্কা দেয়। এতে ছয়জন শ্রমিক সাঁতরে নদী তীরে ওঠে। বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টায় রামপুর চর থেকে মাটিবোঝাই একটি ট্রলার বাগাদী হয়ে মৈশাদী এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে বাগাদী মমিনপুর ডাকাতিয়া নদী অতিক্রমকালে বিপরীত থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৫ জন নিহত হয়। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
চাঁদপুর নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আমরা বালুবাহী বাল্কহেড আটক করেছি। বাল্কহেডের সুকানিসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। এছাড়া তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।