শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে চাঁদপুর জেলা কারাগারে বাংলা নববর্ষকে বরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:৫০ পিএম
আনন্দ-উৎসবের মধ্য দিয়ে চাঁদপুর জেলা কারাগারে বাংলা নববর্ষকে বরণ

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে চাঁদপুর জেলা কারাগারের কারাবন্দীরাসহ সকলেই।পাশাপাশি উৎসবের ছোঁয়া লেগেছে চাঁদপুর কারাগারে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা কারাগারের আয়োজনে কারাবন্দীদের জন্য করা হয় পহেলা বৈশাখের এই আয়োজন।

বাংলা নববর্ষ উপলক্ষে কারা অধিদপ্তর ও মহোদয়ের নির্দেশনা মোতাবেক তাদের জন্য ছিলো সকালে পান্তা-ইলিশ, আলু ভর্তা, পেঁয়াজ, মরিচ। দুপুরে পোলাও, মুরগির রোস্ট, ছোলার ডাল, সালাদ, মিষ্টি, পান- সুপারি। বিকেলে ঐতিহ্যবাহী পুয়া পিঠা এবং রাতে সাদা ভাত, রুই মাছ ও আলুরদম।

এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পান্তা ভাত, মাছ, আলু ভর্তা, পেঁয়াজ, মরিচ এবং দুপুরে পোলাও, মুরগীর রোস্ট, ডিম, ছোলার ডাল, সালাদ ও মিষ্টি উন্নতমানের খাবার দেওয়া হয়। বন্দী, স্টাফ ও তাদের পরিবার বর্গের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও বন্দিদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। এমন আয়োজনে খুশি কারাবন্দিরের পাশাপাশি দর্শনার্থীরা। সব মিলিয়ে তাদের জন্যও ছিল এক আনন্দঘন অভিজ্ঞতা।

Model Hospital

আত্মীয়-স্বজনদের জন্য ছিল আলাদা ব্যবস্থাপনা। পহেলা বৈশাখ উপলক্ষে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের বরণ করে নেওয়া হয় আন্তরিকতা ও মর্যাদার সঙ্গে। যাতে উৎসবের অংশীদারিত্ব সবার মাঝে ছড়িয়ে পড়ে।

চাঁদপুর জেলা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন জানান, পরিবার থেকে দূরে থাকা বন্দিরা যাতে বর্ষবরণের আনন্দ থেকে বঞ্চিত না হন সেজন্য কারা মহাপরিদর্শকের নির্দেশে এই আনন্দ আয়োজন করা হয়েছে।

আমরা এখানে বন্দিদের জন্য পান্তা ইলিশসহ বিভিন্ন উন্নতমানের খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।
বন্দীরাও এই সমাজেরই অংশ। সামাজিক ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তাদের মানসিক বিকাশ, সংস্কৃতির প্রতি আগ্রহ এবং নতুন জীবনের প্রত্যাশা জেগে ওঠে।

উল্লেখ্য: বাংলাদেশ কারা অধিদপ্তরের এমন মানবিক ও সংস্কৃতিবান উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি শুধুমাত্র বন্দীদের মাঝে নয়, সমাজে সংস্কৃতি ও সহমর্মিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।