ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবিতে
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কারগরি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সংবাদ সম্মেলন।
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দাবিতে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটর রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ৬ দফা তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু সুফিয়ান। এছাড়াও ৬ দফা যৌক্তিকতা নিয়ে বক্তব্য রাখেন,ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরাফত সিয়াম, আব্দুল্লাহ আল ফাহিম,মো.শাহজালাল প্রমুখ।

ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক প্রধানকৃত ছয় দফা দাবি বাস্তবায়ন না হওযা পর্যন্ত সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শিক্ষার্থীরা যৌক্তিক দাবির জন্য আন্দোলন করে যাবে। আমাদের দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করতে যত দেরি করবেন, আমরা তত কঠিন হতে কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

তারা বলেন, সাম্প্রতিক সময় হাইকোর্টের একটি রিটের সিদ্ধান্ত প্রকাশ হয়েছে, যেখানে বলা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টররা পদোন্নতি পাবেন। এই সিদ্ধান্তকে আমরা শিক্ষার্থী সমাজ কালো রিট আখ্যা দিচ্ছি। ক্রাফট ইনস্ট্রাক্টরদের সাধারণ যোগ্যতা এইচএসসি-এসএসসি পাস। বাংলাদেশে মনে হয় না এমন কোনো সেক্টর আছে যেখানে এইচএসসি-এসএসসি পাস কোনো ব্যক্তি তার অভিজ্ঞতার জন্য শিক্ষক পদে পদোন্নতি পায়। কোনো সেক্টরে যদি এমন ঘটনার চেষ্টা করা হয় তাহলে তা হবে ওই সেক্টর ধ্বংসের সূচনা। হাইকোর্টের প্রকাশ কালো রিট শুনানি বাতিল করে শিক্ষার্থীদের ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
তারা আরো বলেন, সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপেই আমরা মনে করি কারিগরি শিক্ষা সংস্কার সম্ভব হবে। উনার চিন্তা ধারা যেমন আধুনিক ও যৌক্তিক, তেমন আমাদের দফাগুলোও যৌক্তিক। আমরা সরাসরি প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস স্যারের সাথে কারিগরি সেক্টরের সকল অনিয়ম এবং অন্যায় এর পাশাপাশি কিভাবে কারিগরি সেক্টরকে আধুনিক বিশ্বের মত আন্তর্জাতিক ভাবে মান সম্পন্ন করা যায় সেই সম্পর্কে আলোচনা করতে আগ্রহী। এর আগে অনেকেই কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি। আশাকরি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো ও সার্বিক সহযোগিতা করবে।





