শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটা বন্ধ চাঁদপুরে ৯ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের হানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৩:৩৪ পিএম
৫ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটা বন্ধ চাঁদপুরে ৯ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের হানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় অবৈধ ইটভাটাসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ দূষণকারী ইটভাটা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটাসমূহকে অর্থদন্ড প্রদান করা হয়। গতকাল ৩১ জানুয়ারি জেলায় ৯ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৮ টি ইটভাটাকে অর্থদন্ড প্রদান করা হয় এবং ১ টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অর্থদন্ডপ্রাপ্ত ৮ টি ইটভাটাকে ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

চাঁদপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী মেসার্স এএমএস ব্রিক ফিল্ডকে দুই লাখ টাকা, মতলব দক্ষিণ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটু বড়ুয়া সিএসবি ইটভাটাকে ৫০ হাজার টাকা, শাহপরান ইটভাটাকে ৭০ হাজার টাকা, কেএসবি ইটভাটাকে ৪০ হাজার টাকা, হাইমচরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল মাতুব্বর জমাদার ইটভাটাকে ৩০ হাজার টাকা, কচুয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ গাউছুল আজম ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা, ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি মেসার্স মাহবুব ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা, শাহরাস্তি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মাহেলা ব্রিক ফিল্ডকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়া মতলব উত্তরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করা নাজির আহমদ ব্রিকসের কার্যক্রম আইনী বৈধতা না থাকায় বন্ধ করে দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital