বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কাউন্সিলরের সহযোগিতায় ১৯৮ পিচ ফেন্সিডিলসহ চার মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ১১:০১ এম
মতলব দক্ষিণে কাউন্সিলরের সহযোগিতায় ১৯৮ পিচ ফেন্সিডিলসহ চার মাদক কারবারি আটক

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে স্থানীয় পৌর কাউন্সিলর ও এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ ১ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় মতলব পৌরসভার মোবারকদী এলাকা থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হচ্ছে- জিহাদ (১৬), পিতা মামুন মিয়া, গ্রাম বাটপাড়া, মো. মিশু (২২), পিতা সিরাজ মিয়া, গ্রাম জগতপুর, শাহজালাল (২৫), পিতা শাহজাহান মিয়া, গ্রাম জগতপুর ও সাগর চন্দ্র সরকার (২৯), পিতা নান্টু চন্দ্র সরকার, গ্রাম কৃষ্ণপুর। তাদের সকলের থানা ও জেলা কুমিল্লা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিএনজি যোগে ৪টি ব্যাগ কাঁধে ঝুলিয়ে ৪জন  যুবক মতলব পৌরসভার বরদিয়া আড়ং বাজারে এসে নামে। সেখান থেকে একটি অটোবাইকে করে মোবারকদী-বিষ্ণুপুর সীমান্তবর্তী এলাকার নৌকা ঘাটে যাচ্ছি।

Model Hospital

অটোবাইক চালক কবিরের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুলকে মোবাইলের মাধ্যমে অবহিত করেন। পরে প্যানেল মেয়র এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ওই যুবকদের সাথে থাকা ব্যাগ তল্লাসি করলে ফেনসিডিল পাওয়া যায়। পরে ৪ যুবককে মাদকসহ সেখান থেকে আটক করে কাউন্সিলর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত বলেন, আটককৃতদের একটি সংঘবদ্ধচক্র রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।