সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে; আওয়ামীলীগ নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৪ পিএম
চাঁদপুরের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে; আওয়ামীলীগ নেতৃবৃন্দ
এইচ.এম নিজাম :বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের বি‌ক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

২ ফেব্রুযা‌রি বুধবার বি‌কেলে শহ‌রের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থে‌কে মি‌ছিল শুরু হ‌য়ে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে জেলা আওয়ামীলী‌গের কার্যাল‌য়ে এ‌সে শেষ হয়। ‌
মি‌ছিল শে‌ষে দলীয় কার্যাল‌য় সম্মু‌খে সং‌ক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি ইউসুফ গাজী।
সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি নুরুল ইসলাম না‌জিম দেওয়ানের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীর প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী ও অ‌্যাড‌ভো‌কেট মু‌জিবুর রহমান ভূঁইয়া।
সভায় বক্তারা ব‌লেন, চাঁদপুরের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। যারা অপপ্রচার চালা‌চ্ছে তা‌দের রু‌খে দি‌তে আহবান জানা‌চ্ছি। দল ও দ‌লের বাই‌রে এক‌টি কুচক্রীমহল অপপ্রচার চালা‌চ্ছে। দীপু ম‌নির বিরু‌দ্ধে অপপ্রচার বন্ধ না হ‌লে মা‌ঠের কর্মী‌রা দাঁত ভাঙ্গা জবাব দি‌বে। পদ্মা সেতু তৈরীর পূ‌র্বে বিশ্বব‌্যাংক ব‌লে‌ছে দূ‌র্নীতি হ‌য়ে‌ছে। কিন্তু দে‌খেন আজ শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে পদ্মা সেতু‌তে কিছু দি‌নের ম‌ধ্যে যানবাহন চল‌বে। ঠিক তেম‌নি চাঁদপুর মে‌ডিক‌্যাল ক‌লেজ ও প্রযু‌ক্তি বিশ্ব বিদ‌্যালয়সহ সকল উন্নয়ন‌কে বাধাগ্রস্ত কর‌ছে আমাদের ঘ‌রের লোক। দীপু ম‌নির সমা‌লোচনা করা হ‌লে শেখ হা‌সিনার সমা‌লোচনা করা হয়। কারন তি‌নি মন্ত্রী, দ‌লের যুগ্ম সম্পাদক ও এম‌পি।
আমারা প্রতিবাদ কর‌তে চাই বি‌রোধী দ‌লের বিরু‌দ্ধে কিন্তু আজ দ‌লের সভাপ‌তি হ‌য়ে নি‌জের দ‌লের নেত্রীর বিরু‌দ্ধে বিবৃ‌তি দি‌লেন। আপনারা এ বিষ‌য়ে ক্ষমা চান তা না হ‌লে আ‌ন্দোলন আ‌রো তীব্র হ‌বে।
এসময় জেলা আওয়ামী লী‌গের উপ দপ্তর সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট রন‌জিৎ রায় চৌধুরী, সদর উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠ‌নিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মা‌ঝি, সদর উপ‌জেলা যুবলী‌গের আহবায়ক হুমায়ন ক‌বির সুমন, যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী।
জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জ‌হির উ‌দ্দিন মি‌জি, সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন, সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি এ‌বিএম রে‌জোয়ান, সাধারণ সম্পাদক না‌ছির উ‌দ্দিন গাজী, পৌর ছাত্রলী‌গের সভাপ‌তি সো‌হেল রানা।
১নং বিষ্ণুপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান না‌ছির উ‌দ্দিন খান, ৫নং রামপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আল মামুন পাটওয়ারী, ৭নং তরপুরচন্ডী ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ইমাম হাসান রাসেল গাজী, ৯নং বা‌লিয়া ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান র‌ফিক উল্লা মাস্টার, ১১নং ইব্রা‌হিমপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান কা‌শেম খান, ১২নং চান্দ্র ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান খান জাহান আলী কালু, ১৩নং হানারচর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ছাত্তার রাঢ়ী, ১৪নং রাজরাজেশ্বর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান হযরত আলী বেপারী।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।