বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এলজিইডি’র প্রকল্প পরিচালক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:৩৯ পিএম
চাঁদপুরে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এলজিইডি’র প্রকল্প পরিচালক

ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীতে ব্রিজ নির্মানের জন্য প্রকল্পস্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকল্প পরিচালক এবাদত আলী। এ সময় চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৩ এর সহকারী পরিচালক (সহকারী সচিব) মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীতে ব্রিজ নির্মানের জন্য প্রকল্পস্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকল্প পরিচালক এবাদত আলী।
মঙ্গলবার (২৭ মে) উপজেলায় এলজিইডি’র আওতায় নির্মাণাধীন উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করে ওইসব কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৩ এর সহকারী পরিচালক (সহকারী সচিব) জনাব মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীতে ব্রিজ নির্মানের জন্য প্রকল্পস্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকল্প পরিচালক এবাদত আলী। এ সময় চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৩ এর সহকারী পরিচালক (সহকারী সচিব) মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির বলেন, প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলে যথেষ্ট আন্তরিকতার সাথে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করছেন। কাজ মানসম্মত করতে বার বার তাগিদ দিচ্ছি।
এলজিইডি’র পক্ষ থেকেও কাজের গুণগত মান নিয়ে সতর্ক করা হয় সংশ্লিষ্ট ঠিকাদারকে। তাই ঠিকাদারও সঠিকভাবে কাজ করছেন। ডাকাতিয়া নদীতে ব্রিজের কাজ সম্পূর্ণ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এবং প্রত্যাশা পূরন হবে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।