রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির সভাপতিকে পুরান বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫, ৭:১২ পিএম
চাঁদপুর জেলা বিএনপির সভাপতিকে পুরান বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের শুভেচ্ছা
শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে পুরানবাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে নির্দেশনা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
৩১ মে শনিবার দুপুরে তার বাসভবনে পুরানবাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই নির্দেশনা দেন।
এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো: হামিদুল ইসলাম বাহার বলেন, অন্ধকারে যাতে ছাত্ররা হারিয়ে না যায় এবং তাদেরকে আলোর পথে রাখতেই কাজ করবে আমাদের নবগঠিত ছাত্রদলের কমিটি সবাই। বর্তমানে আমাদের কমিটি ৮ সদস্যের হলেও দ্রুতই এর পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
আমরা যেকোন মূল্যে শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় পুরানবাজার ডিগ্রী কলেজে ছাত্রদলের প্রতি শুভকামনা জানান চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইস এম ইসমাইল পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
এসময় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রী কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি মীর আলামীন, পরশ দাশ, সাধারণ সম্পাদক ওয়ালী রাইয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল মজুমদার, সাব্বির হোসেন খান, আমিনুল ইসলাম রাহাত, সাংগঠনিক সম্পাদক পলাশসহ অন্যরা।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।