রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ষাটনলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:৪৯ পিএম
ষাটনলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বিএনপির ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) সকালে ষাটনল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক তুখোড় ছাত্রনেতা নুরুল হক জিতু।
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও বিএনপি নেতা কামরুজ্জামান বাবুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মনির হোসেন প্রমুখ। আরো বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ, ষাটনল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রনি হোসেন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল মিয়াজি, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির মুন্সি, ষাটনল ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ লিটন, মোঃ ফরহাদ, মোঃ সিয়াম, দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ এখনো শেষ হয় নি। জাতীয়তাবাদের সংগ্রাম চলছে চলবে এবং জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে না দিলে সংগ্রাম চলতে থাকবে বলে মন্তব্য করেন বক্তারা।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।