মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:৫১ পিএম
কচুয়ায় প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কচুয়ায় প্রবাসী ফোরামের আয়োজনে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন,প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে ইউনিয়ন প্রবাসী ফোরামের আয়োজনে ঈদ উপহার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শাহ আলম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউছার হোসেন,বিএনপি নেতা জামাল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নয়ন,আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান,উপজেলা মহিলা দলের সভানেত্রী শান্তা ইয়াসমিন পপি,বিএনপি নেতা তাবারক উল্লাহ, উপজেলা যুবদলের নেতা জাকির হোসেন সুমন,ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান, সহ-সভাপতি হেলাল উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন,ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম,ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি বোরহান র্মিজা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

আয়োজনের পক্ষ থেকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন,ইউনিয়ন প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো.রাকিব মিয়াজী,সহ-সভাপতি সজীব হোসেন,বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারন সম্পাদক রহমত উল্লাহ, রবিন হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা সবুজুর রহমান, দপ্তর সম্পাদক গাজী মানিক প্রমুখ।

Model Hospital

এসময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইউনিয়নে দলীয় নেতাকর্মী,সমর্থক ও এলাকার গরীব অসহায়দের মাঝে পবিত্র ঈদুল আজহা ঈদ উপহার বিতরণ করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।