কচুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:১৬ পিএম
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন চৌধুরী।
‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩ জুন মঙ্গলবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন একাডেমিক সুপার ভাইজার,মোঃ সোহেলরানা, সাংবাদিক মোঃ মহীউদ্দীন ,ক্যামব্রিয়ান স্কুল প্রধান শিক্ষক আমির হোসেন অফিস প্রধান মোঃ সাহাদাত হোসাইন খান। এসময় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা,চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন চৌধুরী।





