সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ছেঙ্গারচর পৌর যুবলীগের উদ্যোগে শোকরানা মিলাদ মাহফিল ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৩ পিএম
ছেঙ্গারচর পৌর যুবলীগের উদ্যোগে শোকরানা মিলাদ মাহফিল ও দোয়া

মতলব উত্তর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর করোনা নেগেটিভ হওয়ায় ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল করোনা থেকে মুক্তি চেয়ে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে শোকরানা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছেংগারচর পৌরসভার দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আলমগীর প্রধানের সভাপতিত্বে ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার সঞ্চালনা ও উদ্যোগে শোকরানা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন সরদার, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ছেঙ্গারচর পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন বাদী খোকন, দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এস এমন মনির হোসেন, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান টিটু, পৌর আওয়ামী লীগ নেতা কাজী মো. আমিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা।

মুনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী আলী আকবর।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।