মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জামায়াতের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে হামলা

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫, ১০:৩৬ পিএম
কচুয়ায় জামায়াতের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে হামলা

কচুয়া উপজেলার ১০ গোহট উত্তর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামের স্থানীয় নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে
হামলার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ওই ইউনিয়নের নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জানান , ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঈদ পূণর্মুলনী অনুষ্ঠান করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। জামায়াতের প্রোগ্রামের সংবাদ পেয়ে স্থানীয় সুন্নি জামায়াতের লোকেরা “আলা হযরত” নামক পাঠাগারের উদ্যোগে পাঠাগারের সভাপতি আবদুল কাদের কোষাধ্যক্ষ মাওলানা শাহজালাল তাদের নেতৃত্বে জামায়াতের প্রোগ্রাম বানচালের ষড়যন্ত্রে মেতে উঠে। তার-ই ধারাবাহিকতায় তারাও একই দিনে একই সময়ে ঐ বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী করার ঘোষণা দেয় এবং প্রধান শিক্ষকের নিকট অনুমতি চায় আহলে সুন্নি জামায়াত ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াতকে সকাল ৮ টায় এবং সুন্নিদেরকে বেলা ১১ টায় প্রোগ্রাম করার জন্য অনুমতি দেয়। জামায়াত সকাল ৮ টায় তাদের প্রোগ্রাম শুরু করে প্রায় শেষ দিকে প্রধান অতিথি চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর আসলে আহলে সুন্নাত জামায়াতেরা মিছিল বের করে বিভিন্ন উসকানী মূলক স্লোগান দিতে থাকে এবং জানালা দিয়ে জামায়াতের প্রোগ্রামে ইট পাটকেল মারতে শুরু করেন। এক পর্যায়ে বিদ্যালয়ের ভিতরে ঢুকে জামায়াত নেতা কর্মীদের উপর হামলা করে এতে ৬ জন জামায়াত কর্মী আহত করেন ।

Model Hospital

আহতরা হলেন,মো: শাহপরান, স্বপন মিয়া , মো: আরিফ, ফাহাদ, এমরান । আহতদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জামায়াতের কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ বলেন, দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে,এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন,জামায়াতে ইসলামীর প্রোগ্রামে সুন্নি জামায়াতের লোকেরা হামলা করেছে শুনেছি, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে দোষীদের বিচারের দাবি ও দ্রুত গ্রেপ্তার করার জন্য কচুয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।