বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হানারচরে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন সম্মেলন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:২৭ পিএম
হানারচরে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন সম্মেলন সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথিবৃন্দ ও নবনির্বাচিত নেতৃবৃন্দ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর সদর উপজেলার অন্তর্গত ১৩ নং হানারচর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত ১০ জুন (সোমবার) ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ এবং ইসলামী আন্দোলনের জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

Model Hospital

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

সদর উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মুনির হোসেন বকাউল, দপ্তর সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, হানারচর ইউনিয়ন শাখার সভাপতি শফিউল আলম আখন্দ, সেক্রেটারি হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।

নতুন কমিটি ঘোষণা

সম্মেলনের শেষ পর্বে ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন:

সভাপতি: মোহাম্মদ আবু সাঈদ, সহ-সভাপতি: মুজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক: মোহাম্মদ সবুজ আখন

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী যুব সমাজকে মূল্যবোধ, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে তোলার লক্ষ্যেই এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হয়।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।