জুলাই অভ্যুত্থানকে ধারণ করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : মাকসুদুর রহমান
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১১:১০ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে।
ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতের দেয়া কোনো প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালনার চিন্তা দূর করতে হবে। ভারতের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। ভারতের গোলামি করে যারা বাংলাদেশে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে ওঠেছেন তাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, আগামি ২৮ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন বাংলাদেশে নতুন মেসেজ দেয়া হবে। আগামির বাংলাদেশ বিনির্মানে এই মহাসমাবেশ অনেক গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। তিনি মহাসমাবেশ সফলে দলের সকল নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতাকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান।
আজ শনিবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২নং মৈশাদী ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মাসুদ গাজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন।








