শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে এটিএসআই খায়রুলের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:২৫ পিএম
চাঁদপুরে এটিএসআই খায়রুলের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : নতুন বাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই খায়রুল ইসলাম মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাদাত মুন্সী কে ৬০ পিস ইয়াবাসহ আটক করে।

জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের নির্দেশে মাদক বিরোধী অভিযানে চালিয়ে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নৈশকালীন ডিউটিরত অবস্থায় বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় রাত আনুমানিক ১১ টা থেকে ১২ টার মধ্যবর্তী সময়ে বিষ্ণুদী মাদ্রাসা রোড অটো গ্যারেজের সামনে থেকে শাহাদাত হোসেন মুন্সী (২৭) পিতা- শাহআলম মুন্সী সাং উভয়রামপুর ফরিদগঞ্জ কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

আটক ইয়াবা ব্যবসায়ী শাহাদাত হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।