সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক, সম্পাদক মমিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪৩ পিএম
চাঁদপুর আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক, সম্পাদক মমিন
গাজী মোঃ মহসিন : বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে এই শ্লোগানকে ধারণ করে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই দ্বি-বার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক এইচ এস সোরওয়ার্দি (সরোয়ার) গাজী।
গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে আশিকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম হোসেনপুর সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শাহাদাত হোসেন বাবলুর সভাপতিত্বে  ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ বারেক খান বারীর পরিচালনায় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহ্ জালাল মিশন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খা।
সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মানিক রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ,সহ-সভাপতি আকতার হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সম্পাদক সোহেল গাজী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম নজরুল ইসলাম নজু, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও আশিকাটি ইউনিয়ন যুবদলের সমন্বয়ক আব্দুল মান্নান খান কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
জিয়াউর রহমান টিটু, মোঃ মহসিন খান, হাসান আল রিয়াদ, মোজাম্মেল হোসেন প্রমূখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও ইউপি সদস্য মোঃ বিল্লাল মাল, সহ সভাপতি মোঃ শফিকুর রহমান মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, ইউনিয়ন শ্রমিক দলের আঃ কুদ্দুস পাটওয়ারী, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ বকুল সরকার সহ তুই যুবদল ও ছাত্রদল অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি শাহ্ জালাল মিশন আগামী দুই বছরের জন্য আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি পদে মোঃ বারেক খান বারী, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা আখন, সহ সভাপতি মোঃ মাইনুদ্দিন কাজী, সাধারন সম্পাদক মোঃ মমিন খান, যুগ্ম সম্পাদক আবু তাহের খান, সহ সাধারন সম্পাদক মোঃ মামুন খান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলম মালের নাম ঘোষনা দেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।