সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দুর্নীতিবাজ ভোট ডাকাতদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন লড়াই করে চলছে; পীর সাহেব চরমোনাই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৩ পিএম
দুর্নীতিবাজ ভোট ডাকাতদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন লড়াই করে চলছে; পীর সাহেব চরমোনাই
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলায় ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী রবিবার সকালে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে হাজিগঞ্জ শহরের দার উল কারীম কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার সেবায় কাজ করছে। আমরা দেশের গণমানুষকে সাথে নিয়ে এ দেশে একটি ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে চাই। আজ দেশের মানুষ ইসলামী আন্দোলনের প্রতি আস্থা ও বিশ্বাস রাখছেন। জনগণ দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে নেয় নীতি নিষ্ঠাবান সৎ ব্যক্তি কে জনপ্রতিনিধি করতে চায়। কিন্তু তারা তাদের ভোট প্রয়োগ করতে পারছে না। সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে প্রার্থী দিয়েছেন। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ যদি ভোট দিতে পারতো অসংখ্য ইউনিয়নে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হতো।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দুর্নীতিবাজ ভোট ডাকাতদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়াই করে যাবে।
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  হাজিগঞ্জ বড় মসজিদ এর সাবেক খতিব মাওলানা আব্দুর রউফ, জেলা ইসলামী আন্দোলনের নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, মাওলানা যোবায়ের আহমাদ, আলহাজ্ব শাহজাহান খান, জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুন-উর-রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।
এছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন উপজেলা দায়িত্বশীল ও চেয়ারম্যান প্রার্থীগণ বক্তব্য রাখেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।