শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিভিন্ন মামলায় ১৪ আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৭ পিএম
ফরিদগঞ্জে বিভিন্ন মামলায় ১৪ আসামী আটক
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে।
৬ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে সি আর মামলার ৫, জিয়ার মামলার ২ আসামী ও জুয়া আইনে ৭ জনসহ মোট ১৪ আসামি গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে,  এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভাটের হৃদ এলাকায় অভিযান পরিচালনা করিয়া সি-আর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী  আঃ মান্নানকে গ্রেফতার করে, এসআই মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লাউতলী এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি-আর মামলার আসামী  তাসলিমা বেগমকে গ্রেফতার করে, এসআই মোঃ মশিউর আলম সঙ্গীয় ফোর্সসহ  উপজেলার শাসিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী  ফাতেমা বেগম ও  রুমা বেগম এবং মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে, এসআই‌ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি-আর মামলার আসামী মোঃ ফরিদ মিয়া (৫০)কে গ্রেফতার করা হয়, এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলার আসামী
অহিদ ভুইয়াকে গ্রেফতার করে এবং  এসআই  আনোয়ার হোসেন ও এএসআই জামশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করে  জুয়া খেলা অবস্থা মোঃ সেলিম (৩২),  মোঃ আরিফ (২৮), মোঃ ইমান (১৯), মোঃ রিয়াজ (২৭),  শ্রী কৃঞ্চ (২৬), মোঃ জফর (২২), মোঃ মানিক (২৪)কে আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সিআর ও জিআর মামলার ৭আসামী এবং জুয়া খেলার দায়ে ৭আসামীসহ মোট ১৪ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।