শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পুরান বাজারের হত্যা মামলার আসামি সুমন গাঁজাসহ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩১ পিএম
চাঁদপুর পুরান বাজারের হত্যা মামলার আসামি সুমন গাঁজাসহ আটক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর পুরান বাজার শামীম হত্যা মামলার আসামি মোঃ সুমন বেপারীকে গাঁজাসহ আটক করেছে পুরানবাজার ফাঁড়ি পুলিশ।

বুধবার সন্ধ্যায় পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানার নেতৃত্বে এএসআই আমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে পুরান বাজার বাকালি পট্টি মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন বেপারীকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি চালিয়ে আধা কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, হত্যা মামলার আসামি সুমনকে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এছাড়া তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুরান বাজারে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ২ বছর পূর্বে মারামারির ঘটনায় পথচারী শামীম নিহত হয়েছে। সেই ঘটনায় এই কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমন বেপারী সহ আরো কয়েকজন এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই সুমন বেপারীর হত্যা মামলাসহ আরও মামলা রয়েছে। মাদক নির্মূলে অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।