সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দেশে সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হবে : ব্যারিস্টার কামাল উদ্দিন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:০৪ পিএম
দেশে সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হবে : ব্যারিস্টার কামাল উদ্দিন
গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‌্যালিটি উপজেলার দোয়াভাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলা কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। ওইসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র‌্যালিতে অংশ নেন।
র‌্যালিতে বিশেষ আকর্ষণ ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী অবয়ব নিয়ে একটি নাট্য উপস্থাপনা, যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সামিয়া ইসলাম ইভা।
সমাপনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চাঁদপুর-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল উদ্দিন বলেন, “২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র, জনতা ও রাজনৈতিক শক্তির বিজয়ে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। যারা আত্মত্যাগ করে এই অর্জনে ভূমিকা রেখেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশবাসীর মধ্যে যে প্রত্যাশা জাগ্রত হয়েছে, তা রক্ষা করতে হবে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অপশক্তি গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
ব্যারিস্টার কামাল উদ্দিন বলেন, “এই বিজয় র‌্যালি প্রমাণ করে, জনগণ বিএনপির সঙ্গেই আছে। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথেই ঐক্যবদ্ধ আন্দোলন এখন সময়ের দাবি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, যুবনেতা ফরহাদ মামুন, পৌর বিএনপি সভাপতি আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন মিয়াজি, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল সোহেল, যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জুয়েল ও বিএনপি নেতা সৈয়দ আহমেদ দুলাল।বক্তারা বলেন, “ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক পরিবর্তনের জন্য গণজাগরণের বিকল্প নেই। আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।