শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়া জগতপুরে কিডনী রোগীকে ‘একতা বন্ধন’র সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১১ পিএম
কচুয়া জগতপুরে কিডনী রোগীকে ‘একতা বন্ধন’র সহায়তা প্রদান

আবু সাঈদ, কচুয়া : চাঁদপুরে কচুয়া উপজেলায় ১২নং আশ্রাফপুর ইউনিয়ন এর বড় ভবানীপুর মিজি বাড়ীর গ্রামের মোঃ করিম হোসেন এর বড় ছেলে নুরুজ্জামান বিগত কয়েকবছর আগে বাবার স্বপ্ন পূরণ করতে বিদেশ পাড়ি জমিয়েছে। বিদেশ যাওয়ার কয়েক বছর পরেই জানা গেলো নুরুজ্জামানের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। তার বাবা ছেলেকে বাঁচাতে নিজের একটা কিডনী কিন্তু দুঃখজনক হলো কিডনি প্রতিস্থাপন করতে অনেক টাকা দরকার। সবকিছু মিলিয়ে টাকা অভাবে কিডনী প্রতিস্থাপন বন্ধ হয়ে আছে।

জগতপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন “একতা-বন্ধন” এসে পাশে দাঁড়ায় নুরুজ্জামান এর। চাঁদপুরের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করে ৫০ হাজার টাকা কালেকশন করে এবং সেই টাকা নুরুজ্জামানের পরিবারের সদস্যের হাতে তুলে দেয়। টাকা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলো সংগঠনের সহ সভাপতি-আল হাসান (নাহিদ) সাংগঠনিক সম্পাদক, রিফাত ও দায়িত্বশীল সদস্য জাহাঙ্গীর, রাসেল, আকাশ ও রাকিব।

“একতা-বন্ধন” সবসময় অসহায় মানুষের পাশে থাকার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে “একতা-বন্ধন” এর উদ্যোগে আরও বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে ।

এর মধ্যে-
* ১ টাকা রক্তের গ্রুপ নির্ণয়।
* এতিমখানায় এতিমদের নিয়ে একবেলা খাবারের আয়োজন।
* মানবতার দেয়াল স্থাপনা
* নিয়মিত রক্তদান সহ তাদের চলমান কার্যক্রম অব্যহত থাকবে।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।