সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

জনগণের দোরগোড়ায় মিলবে ভূমি সেবা : ইউএনও নাজিয়া হোসেন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম
জনগণের দোরগোড়ায় মিলবে ভূমি সেবা : ইউএনও নাজিয়া হোসেন
শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির  চিতোষী বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট- ২০২৫) সকাল ১১টায় কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসক, চাঁদপুরের নির্দেশনায় প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি, জমা খারিজ (সার্ভে), জমির নকশা প্রদানসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত আবেদন ও পরামর্শ সেবা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন— “ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে এখন থেকে মানুষকে ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এখানে তারা দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত সেবা পাবেন। এটি জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার একটি যুগান্তকারী উদ্যোগ।”
এ সময়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের মতে, কেন্দ্রটি চালুর ফলে ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউএনও কেন্দ্রের সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।