শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২২ পিএম
কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের দাফন সম্পন্ন

কচুয়া প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম (৭২) ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১০টায় বার্ধক্যজনিত কারনে কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)।

১২ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ২টায় উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সেনাবাহিনীর পক্ষে লেফট্যানেন্ট সাদ এবং থানা পুলিশের পক্ষে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে গার্ড অব অনার প্রদান ও তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আনোয়ার শিকদার ও তাছাদ্দেক হোসেন মোহন, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন মেম্বার, জাহাঙ্গীর আলম, বর্তমান সদস্য হান্নান মিয়া, দরিয়া হায়াতপুর সপ্রাবি’র সাবেক শিক্ষক হুমায়ুন কবির প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজা শেষে ডুমুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। মরহুমের পরিবারের পক্ষে মেজো ছেলে সেনা কর্মকর্তা হারুনুর রশিদ তাঁর রুহের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।