শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবু লাল সাহার বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩১ পিএম
কচুয়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবু লাল সাহার বিদায় সংবর্ধনা

আবু সাঈদ, কচুয়া : কচুয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবু লাল সাহা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে পদোন্নতিজনিত বদলির কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন। উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নে বিদায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবু লাল সাহা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে। এটাই স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনকালে জনগনের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতি হিসেবে জনগণ তাকে কখনও ভোলেনা। এতে সরকারও ভালো কাজের মূল্যায়ন করে এবং তাদের পদোন্নতিও হয়। ঠিক সেটাই হয়েছে আজকের বিদায়ী অতিথি শিবু লাল সাহার ক্ষেত্রে। তিনি তার কর্মের ফল হিসেবে এই পদোন্নতি পেয়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা ওসমান গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিবু লাল সাহা।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, বিসিআইসি সার ডিলার শাহ-আলম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তমিজ উদ্দীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মানিক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম, আসমা ফেরদৌসি, মো. মামুন রানা, উজ্জ্বল মিয়া, সম্ভু নাথ দাস প্রমূখ।

Model Hospital

অনুষ্ঠানে কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।