সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম
ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার, মো. আমজাদ আলী চৌধুরী এবং এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল পৌর এলাকার কেরোয়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মামুনকে (২৫) গ্রেপ্তার করেন। মামুন উপজেলার রূপসা উত্তর (১৫ নং) ইউনিয়নের পশ্চিম রূপসা এলাকার মো. সাত্তারের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিকেলে মামুন তার নিজ বাড়িতে এক কিশোরী আত্মীয়কে ডেকে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং সেই মুহূর্তের ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। ধর্ষণের পর ঘটনা গোপন রাখতে তিনি ওই কিশোরীকে জন্মনিয়ন্ত্রণ ওষুধও খাইয়ে দেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর মামুন কিশোরীকে হুমকি দেন যদি সে পরিবারকে কিছু জানায়, তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন। এ ভয়ে কিশোরীটি দীর্ঘদিন নীরব ছিল। তবে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সে তার মাকে সব খুলে বলে। সে আরও জানায়, ২ সেপ্টেম্বরও একইভাবে মামুন তাকে ধর্ষণ করেছিল।
ভুক্তভোগীর মা বলেন, ঘটনা জানার পর অভিযুক্তকে জিজ্ঞেস করলে সে উল্টো আমাকে ও আমার পরিবারের সবাইকে খুনজখমের হুমকি দেয়। এ ছাড়াও ভিডিও প্রকাশের ভয় দেখায়। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।